Tuesday, February 26, 2019

ভিকটিম ও অভিযুক্তকে হাসপাতালে প্রেরণ ও নিরাপত্তা হেফাজত পদ্ধতিঃ

ভিকটিম ও অভিযুক্তকে হাসপাতালে প্রেরণ ও নিরাপত্তা হেফাজত প্রদানের পদ্ধতি অনুসরণ করতে হবে।


  • পি আর বি বিধি-৩১২ অনুযায়ী কোন আহত ব্যাক্তিকে বিপি ফরম নং ৫০ পূরণ পূর্বক একটি প্রতিবেদনসহ মেডিক্যাল অফিসারের নিকট প্রেরণ। অপরাধীদের দ্বারা কোন আক্রমণের সম্ভাবনা থাকলে হাসপাতালে পুলিশ এস্কর্ট মোতায়েন করা। 
  • চালাণের প্রতিলিপি প্রেরণ করার জন্য ময়না তদন্তের ক্ষেত্রে যে বিধি রয়েছে তা অনুসরণ করা।
  • যেহেতু এ সকল প্রতিবেদন কোন আইনগত সাক্ষ্য নয়, তাই তা মামলায় রেকর্ডের অংশ নয়।
  • সন্দিগ্ধ নয় এ রকম কোন আহত ব্যাক্তিকে পুলিশ থানায় নিয়ে এলে, ওই ব্যাক্তির আপত্তি না থাকলে তার নিকটতম হাসপাতালে পাঠানো যেতে পারে, যার খরচ জেলা ম্যাজিষ্ট্রেট বহন করবেন।
  • অপরাধের দায়ে অভিযুক্ত সন্দিগ্ধগণকে জামিনে মুক্তি না দেয়া পর্যন্ত জেল হাসপাতালে চিকিৎসা করানো হবে; জামিনে মুক্তি দেয়া হলে তাকে দাতব্য চিকিৎসালয়ে পাঠানো যেতে পারে।
  • পুলিশ হেফাজতে রাখার প্রয়োজন নেই এরুপ আহত ব্যাক্তিকে থানার অফিসার অবিলম্বে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাবেন আহত ব্যাক্তি হাসপাতালে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ আইনগত চিকিৎসার প্রত্যায়ন পত্র গ্রহণের উদ্দেশ্যে নিকটবর্তী সরকারী মেডিকেল অফিসারের নিকট অধিযাচন পত্র (রিকুইজেশন) প্রেরণ করবেন।
  • যদি সরকারী চিকিৎসক না পাওয়া যায় তাহলে প্রাইভেট রেজিষ্টার্ড চিকিৎসক এর নিকট হতে সনদপত্র গ্রহণ করা যেতে পারে। 
  • আহত ব্যাক্তি শারীরিক অবস্থা আশংকা জনক হলে অবিলম্বে একজন ম্যজিষ্ট্রট অথবা সংশ্লিষ্ট চিকিৎসকের দ্বারা আহত ব্যাক্তির মৃত্যুকালীন জবানবন্দী রেকর্ড করার ব্যবস্থা করতে হবে।
নোটঃ 
  • হাসপাতালে নেওয়ার জন্য আহত ব্যাক্তির সম্মতি প্রয়োজন।
  • মহিলাদের কোন অবস্থাতেই তার সম্মতি ছাড়া ডাক্তারি পরীক্ষা বা হাসপাতালে নেয়া যাবে না।

Monday, February 25, 2019

ভাল মানুষের মুখোশে খারাপ মানুষের আনাগোনা।

আপনার চারপাশে থাকা মানুষগুলো সমন্ধে কতটুকু জানেন! তারা হয়তো কোন অপরাধের সাথে জড়িত। অপরাধীদের বিষয়ে যদি তথ্য থাকে তাহলে পুলিশকে জানান। ব্যাক্তি, সমাজ ও দেশ উপকৃত হবে। তিন জন প্রতারক ব্যাক্তির ছবি দিচ্ছি তাদের অবস্থান সম্পর্কে কোন তথ্য থাকলে ইনবক্স করুন মেহেরপুর থানা পুলিশ লিখে জানান বা  নিকট বর্তী থানাকে অবহিত করুন। 

১। মোঃ সাজ্জাদ হোসেন 

২। মোঃ হান্নান 

৩। মোছাঃ মনোয়ারা আক্তার 

তথ্য দিতে ক্লিক করুনঃ  মেহেরপুর থানা পুলিশ,  বা এস আই/ সাইদুর রহমান

বিদেশে অবস্থানরত অপরাধীদের বিষয়ে করণীয়

বিদেশে অবস্থানরত পলাতক আসমী/ ভিকটিমের অবস্থান নির্ণয় সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ বা তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ ইউনিটের নিন্মবর্ণিত কার্যক্রম গ্রহন করতে হবে:

  • মামলার এজাহারের সার সংক্ষেপ(ইংরেজিতে) প্রস্তুত:
  • গ্রেপ্তরি পরোয়ানার ছায়ালিপি সংযু্ক্ত:
  • সম্প্রতিক সময়ের ছবি সংগ্রহ:
  • পাসপোর্টের ছায়ালিপি(সম্ভব হলে) নম্বর সংগ্রহ:
  • বিদেশে ব্যবহৃত ফোন নম্বর/অবস্থান ঠিকানা(সম্ভব হল) সংগ্রহ:
  • সংগ্রহ করা সম্ভব হলে বর্তমান অবস্থান, পলায়নের সীমান্ত/বন্দর/বিমানবন্দর এবং এয়ারলাইন্স ও ফ্লাইট নম্বর উল্লেখ:
  • ব্যবহৃত  ক্রেডিট কার্ড/ ব্যাংক লেনদেন এর তথ্যবলি/ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নাগরিক কার্যক্রমের সূত্র তথ্যবলি সংগ্রহ:
  • অতঃপর যথাযথ কতৃপক্ষের মাধ্যমে অগ্রগামীকরণ পত্রসহ এআইজি(এনসিবি), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা বরাবরে কী তথ্য / সহায়তা প্রয়োজন তা উল্লেখপূর্বক আবেদন (ইংরেজিতে) প্রেরণ করতে হবে।