বাংলাদেশ পুলিশ কতৃক পরিচালিত ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবা সমূহঃ
- সৌজন্য ও মানবিক আচরণের মাধ্যমে সহমর্মিতা প্রকাশ।
- ভিকটিমের ভয়ভীতি, উদ্বেগ ও অসহায়ত্ব দুর করে মানসিকভাবে উজ্জীবিত করা।
- ভিকটিম যাতে তার নিজের মত করে স্বতঃ স্ফর্তভাবে কথা বলতে পারেন তার সুযোগ সৃষ্টি করা।
- ভিকটিম ঘটনার ব্যাপারে তার দেয়া বক্তব্যের কারণে ভবিষ্যতে তার কোনোরুপ ক্ষতির শিকার হবেন না মর্মে তাকে সন্তুষ্ট করা।
- ভিকিটিমের আইনগত অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা।
- প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের ব্যাবস্থা করা।
- নারী ভিকটিমের ক্ষেত্রে আস্থা সৃষ্টির লক্ষ্যে পুলিশ অফিসারের উপস্থিতি নিশ্চিত করা।
- ধর্ষণ ও যৌন নিগ্রহের ক্ষেত্রে নারী ও পুলিশ সদস্যদের মাধ্যমে সংবেদনশীল আচরণ ও সুরক্ষা নিশ্চিত করা।
- শিশু ভিকটিমের প্রতি দেশীয় আইন ও বিধি এবং আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী আইনগত, সামাজিক ও মানবিক সেবা প্রদান।
ভিকটিম বলতে কাদের কে বোঝায়?
- ভিকটিমের সংজ্ঞাঃ কোন ব্যাক্তি যদি অপর কোন ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ দ্বারা অপরাধ. উদ্দেশ্যেমুলক অবহেলা ও দুর্ঘটনাজনিত কারণে শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হন অথবা উক্তরুপ ঘটনা সংঘটনের আশঙ্কায় ভীত হন তবে তিনিই ভিকটিম।
- নারী ও শিশু ভিকটিমের সংজ্ঞাঃ একজন নারী ও শিশু যদি অপর কোন ব্যাক্তি/ বক্তিবর্গ দ্বারা প্রচলিত আইনে বর্ণিত অপরাধ, অন্যায় অবহেলা, উদ্দেশ্যেমুলক দুর্ঘটনাসহ লিঙ্গবৈষম্যের মাধ্যমে শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হন অথবা উক্তরুপ ক্ষতির সম্ভবনায় ভীত হন তবে তিনিই নারী ও শিশু ভিকটিম।