মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তের জন্য যে কেস ডায়রী লিখে থাকেন তাহার গুরুত্ব অপরিসীম।
বিপি ফরম নং ৩৮ মোতাবেক প্রতিটি মামলার কেস ডায়রী লেখার জন্য পিআরবি ৩৭৭ প্রবিধান এবং ফৌজদারী কার্যবিধির ১৭২ ধারায় বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে। সাক্ষ্য আইনের ১৪৫ ও ১৬১ ধারার বর্ণনা মোতাবেক মামলার বিচার চলাকালে তদন্তকারী কর্মকর্তার বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান কালে স্মৃতিমন্থন এবং বিচারকের বিচারকাজে সহায়ক দলিল হিসাবে ব্যবহার করার জন্য কেস ডায়রী পর্যালোচনার সুযোগ রয়েছে। তা ছাড়া মামলাটির বিচার চলাকালে তদন্তকারী কর্মকর্তাকে জেরার মাধ্যমে আসামীপক্ষের কৌসুলির সুবিধা গ্রহণের সুযোগ রয়েছে বিধায় কেস ডায়রী লেখার ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে।
No comments:
Post a Comment
Thanks, Friends. for this coments